০৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৩২ পিএম

সলিমুল্লাহ মেডিকেল কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

সলিমুল্লাহ মেডিকেল কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বৃক্ষরোপণ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির শোভা বর্ধনকারী ফুলের গাছ রোপণ করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা শুধু দায়িত্ব নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতা। ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও নান্দনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. শাহীন রেজা, হাসপাতালের উপপরিচালক ডা. শাহরিয়া শায়লা জাহান, আবাসিক চিকিৎসক (আরপি) মেডিসিন ডা. খোরশেদ মিনহাজুল আলম, আরপি সার্জারি ডা. শাহীন রেজা, আরপি গাইনি ডা. সোহানা আশকারী, কেন্দ্রীয় ড্যাবের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. এস. এম. আশফাক আজিজ, ডা. মাহমুদা, ডা. জাকারিয়া, ডা. আনিস, ডা. মেহেদী, ডা. আশিক, ডা. নয়ন ও ডা. তৌহিদসহ অন্যান্য চিকিৎসক।

এ ছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রনভীর খান, সদস্য সচিব মাহাথির মোহাম্মদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফি, যুগ্ম আহ্বায়ক তানজিম ওয়াসেত ও সাদিদসহ কলেজের শিক্ষক, চিকিৎসক এবং ছাত্রদলের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সবুজ ও নান্দনিক করার পাশাপাশি নিয়মিত 
বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এমন উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাস আরও সবুজ, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

‘একটি গাছ, একটি প্রাণ—সবুজের হাত ধরে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ’—এই প্রত্যয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত