০৪ মে, ২০২৬ ১২:৩০ পিএম

সলিমুল্লাহ মেডিকেলে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সলিমুল্লাহ মেডিকেলে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
স্যার সলিমুল্লাহ মেডিকেলে ওরিয়েন্টেশন প্রোগ্রাম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) মিটফোর্ড হাসপাতালের নবাগত ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে) কলেজের নিউ বিল্ডিংয়ের অডিটরিয়ামে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএসএমসির পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. এটিএমএ রুস্তম। আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (আর্থিক ব্যবস্থাপনা ও অল্টারনেটিভ মেডিসিন) ডা. নাজমুন নাহাসহ এসএসএমসির বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মনির-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসাইন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং প্রতিষ্ঠানের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমের ব্যাপারে নিজেদের মতামত তুলে ধরেন।

নবীন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান এসএসএমসির অধ্যক্ষ। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এমআর/এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

  এই বিভাগের সর্বাধিক পঠিত