০৪ মে, ২০২৬ ০১:৩৭ পিএম

বিএসসিসিএম কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি ডা. আরিফ ও সম্পাদক ডা. জাফর

বিএসসিসিএম কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি ডা. আরিফ ও সম্পাদক ডা. জাফর
ডা. এ এস এম আরিফ আহসান ও ডা. মো. জাফর ইকবাল। (ছবিতে বাম দিক থেকে)

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের (বিএসসিসিএম) কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ডা. এ এস এম আরিফ আহসান সভাপতি ও ডা. মো. জাফর ইকবাল সাধারণ সম্পাদক হয়েছেন। সম্প্রতি কক্সবাজারের সায়মন বিচ রিসোর্টে অনুষ্ঠিত সোসাইটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।

আজ সোমবার (৪ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী নবগঠিত কমিটির সহ সভাপতি হয়েছেন অধ্যাপক ডা. কানিজ ফাতেমা, ডা. মো. মতিউল ইসলাম, ডা. এ কে এম ফেরদৌস রহমান, ডা. মোহাম্মদ আসাদুজ্জামান, ডা. মোহাম্মদ শাইফুল আজম, ডা. আমিনা সুলতানা ও ডা. উজ্জ্বল কুমার মল্লিক।

এ ছাড়া ডা. মো. সিরাজুল ইসলাম এবং ডা. মো. হারুনুর রশিদ যুগ্ম মহাসচিব, ডা. মো. মাসুদ কবির সাংগঠনিক সম্পাদক ও ডা. মোহাম্মদ আরাফাত হোসেন রুবায়াত কোষাধ্যক্ষ হয়েছেন।

কমিটিতে ডা. মো. নাসির উদ্দিন আহমেদ দপ্তর সম্পাদক, ডা. মো. ইমরান আহমেদ সহ-দপ্তর সম্পাদক, ডা. আবুল ফাতেহ মোহাম্মদ তারেক ভূঁইয়া বিজ্ঞান বিষয়ক সম্পাদক, ডা. মো. ইমদাদুল হক চৌধুরী সহ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক, ডা. তামান্না ইয়াসমিন শেনা সাংস্কৃতিক সম্পাদক ও ডা. মুহাম্মদ হাবিবুল হাসান সৌরভ সহ-সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মো. কামাল উদ্দিন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. নাফসিন মোস্তফা, প্রকাশনা সম্পাদক ডা. রোজিনা সুলতানা, সহ-প্রকাশনা সম্পাদক ডা. আবু নাসের মো. ফাইয়াজ, নীতি ও আইন বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ রবিউল হালিম, সহ-নীতি ও আইন বিষয়ক সম্পাদক ডা. মো. তারিকুল হাসান, সমাজকল্যাণ সম্পাদক ডা. নূরজাহান বেগম, সহ-সমাজকল্যাণ সম্পাদক ডা. নুমেরা সিদ্দিকী, আন্তঃ-সোসাইটি বিষয়ক সম্পাদক ডা. উম্মে কুলসুম মৌরি, সহ-আন্তঃ-সোসাইটি বিষয়ক সম্পাদক ডা. কাজী ইসমাইল হোসেন, আইটি ও পরিকল্পনা সম্পাদক ডা. তারিকুল হামিদ, সহ-আইটি ও পরিকল্পনা সম্পাদক ডা. মোহাম্মদ মাহবুবুর রশিদ, প্রেস সচিব ডা. মো. মুশফিকুল ইসলাম ও সহ-প্রেস সচিব হিসেবে ডা. সৈয়দ মারুফুল মুদ্দাসির দায়িত্ব পেয়েছেন।

নতুন কমিটির কার্যনির্বাহী সদস্য হয়েছেন ডা. মো. মাহবুব মোর্শেদ, ডা. মো. তোফাজ্জল হোসেন রানা, ডা. মো. তৌহিদুল ইসলাম, ডা. ইশরাত জাহান, ডা. তাসলিমা বেগম, ডা. সৈয়দ মো. শাহিনুর হায়াত, ডা. শেখ উল আলম, ডা. মাহজাবীন মৌসুমী, ডা. হাসান আল বান্না ও ডা. বিপ্লব চন্দ্র সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির মহাসচিব অধ্যাপক ডা. মো. জহিরুল ইসলাম শাকিল। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে দেশে ক্রিটিক্যাল কেয়ার সেবার মানোন্নয়নে নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন দিকনির্দেশনা ও উৎসাহ প্রদান করেন।

প্রেস সচিব ডা. মুশফিকুল ইসলাম আজ সোমবার (৪ মে) মেডিভয়েসকে জানান, বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশের ক্রিটিক্যাল কেয়ার সেক্টরকে আরও শক্তিশালী করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়। সেগুলো হলো—চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মীদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা, ক্লিনিক্যাল সেবার মান বৃদ্ধি নিশ্চিত করা ও চিকিৎসকদের মধ্যে পারস্পরিক পেশাগত যোগাযোগ ও সহযোগিতা সম্প্রসারণ।

সেই সঙ্গে নবনির্বাচিত কমিটি বাংলাদেশে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের ক্রমাগত উন্নয়নে তাদের অঙ্গীকার ব্যক্ত করেছে। কৌশলগত উদ্যোগের অংশ হিসেবে কমিটি নিয়মিত কর্মশালা, একাডেমিক সেশন এবং রেসিডেন্ট ও ফেলোদের জন্য বিশেষভাবে ডিজাইন করা প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করেছে।

এই উদ্যোগগুলো তরুণ চিকিৎসকদের পেশাগত বৃদ্ধি এবং দেশের সার্বিক ক্রিটিক্যাল কেয়ার সেবার প্রসারে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

সভা শেষে সংগঠনের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল সদস্য ও অংশীজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। দেশের স্বাস্থ্যসেবা খাতে বিশেষ করে সংকটকালীন চিকিৎসায় এই নতুন কমিটি এক যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত বিশেষজ্ঞরা।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত