০২ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৫৬ পিএম

মিটফোর্ড হাসপাতালের উপপরিচালক ডা. হাবিবুর রহমানকে ওএসডি, দায়িত্বে ডা. শাহরিয়া শায়লা

মিটফোর্ড হাসপাতালের উপপরিচালক ডা. হাবিবুর রহমানকে ওএসডি, দায়িত্বে ডা. শাহরিয়া শায়লা
ডা. মুহাম্মদ হাবিবুর রহমান (বামে) ও ডা. শাহরিয়া শায়লা জাহান (ডানে)। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) উপপরিচালক ডা. মুহাম্মদ হাবিবুর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. শাহরিয়া শায়লা জাহান।

মঙ্গলবার (১ সেপ্টেস্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সেবা বিভাগের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।’

এতে আরও বলা হয়, পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদান করতে হবে।

প্রজ্ঞাপন দেখুন

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত