১৭ অগাস্ট, ২০২৬ ০২:৫৯ পিএম

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের তিন চিকিৎসককে অধ্যাপক পদে পদায়ন

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের তিন চিকিৎসককে অধ্যাপক পদে পদায়ন
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডারের তিন চিকিৎসককে অধ্যাপক পদে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল ১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

সেবা বিভাগের পার-১ শাখার উপসচিব ড. মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. কাজী নজরুল ইসলামকে অধ্যাপক (চলতি দায়িত্ব), কার্ডিওলজি পদে বহাল রেখে তাঁর সংযুক্তি পরিবর্তন করা হয়েছে। তিনি বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি হিসেবে মহাখালীতে রয়েছেন এবং সংযুক্ত রয়েছেন ঢাকা মেডিকেল কলেজে। নতুন আদেশ অনুযায়ী তাঁকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সংযুক্ত করা হয়েছে।

ডা. আবদুল মোমেনকে অধ্যাপক, কার্ডিওলজি পদে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকায় পদায়ন করা হয়েছে। তিনি এর আগে সহযোগী অধ্যাপক, কার্ডিওলজি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি ছিলেন এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সংযুক্ত ছিলেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখের স্মারকের মাধ্যমে তিনি শূন্য পদে অধ্যাপক, কার্ডিওলজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হন।

এ ছাড়া ডা. মো. তৌফিকুর রহমানকে অধ্যাপক, কার্ডিওলজি পদে ঢাকা মেডিকেল কলেজে পদায়ন করা হয়েছে। তিনি বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে অধ্যাপক, কার্ডিওলজি (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন। তিনিও গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখের স্মারকের মাধ্যমে শূন্য পদে অধ্যাপক, কার্ডিওলজি হিসেবে পদোন্নতি পেয়েছিলেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

এ ছাড়াও অবমুক্তির সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ, এইচআরএম ডাটাবেজে মুভ আউট এবং নতুন কর্মস্থলে যোগদানের পর মুভ ইন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

এনএইচ/

  এই বিভাগের সর্বাধিক পঠিত