ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি: ৩ হাসপাতালকে জরিমানা
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়ার অভিযোগে মাদারীপুর শহরের ৩টি বেসরকারি হাসপাতাল মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা।
আজ বুধবার (২৬ জুলাই) অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে শহরের বেসরকারি হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩টি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত ফি ৩০০ টাকার পরিবর্তে ৫০০ নেওয়ার সত্যতা পাওয়া যায়।
পরে কলেজ রোড এলাকার নুরজাহান সেলিম নিরাময় হাসপাতালকে ২০ হাজার টাকা, প্ল্যানেট হাসপাতালকে ১০ হাজার ও ইসলামী ব্যাংক এ আর হাওলাদার কমিউনিটি হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস গণমাধ্যমকে বলেন, ৩টি হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তার স্বার্থে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হবে।
-
১৪ মার্চ, ২০২৫
-
২২ ডিসেম্বর, ২০২৪
-
২১ অক্টোবর, ২০২৩
-
২৬ জুলাই, ২০২৩
-
১৯ মার্চ, ২০২৩
-
১৯ মার্চ, ২০২৩
-
০২ জানুয়ারী, ২০২৩
-
০৮ নভেম্বর, ২০২২