১৯ মার্চ, ২০২৩ ০২:৪৬ পিএম

মাদারীপুরে বাস খাদে, নিহত বেড়ে ১৯

মাদারীপুরে বাস খাদে, নিহত বেড়ে ১৯
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে এখনও সাতজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মেডিভয়েস রিপোর্ট: মাদারীপুরের শিবচরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে।

আজ রোববার (১৯ মার্চ) সকালে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে এখনও সাতজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসাধীন সাতজন হলেন আ. হামিম (৫৫), শেখ ফয়সাল আহমেদ (৪০), বদরুদ্দোজা (৩০) পংকজ কান্তি ঘোষ (৫০), ঝুমা আক্তার (৩৪), মো. এনামুল (৪০) ও বুলবুল (৫০)।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুইজন মারা গেছেন। তাদের লাশ দুটি মর্গে রাখা হয়েছে। এই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে ৭ জন এখন এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ সকাল সাড়ে সাতটার দিকে মাদারীপুরের শিবচরের পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রেলিং ভেঙে খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক