২২ ডিসেম্বর, ২০২৪ ০৭:১৯ পিএম
হৃদরোগে কুর্মিটোলা হাসপাতালের সহকারী রেজিস্ট্রারের মৃত্যু
ডা. মো. মাহমুদ হোসাইন।
মেডিভয়েস রিপোর্ট: হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মো. মাহমুদ হোসাইন।
শনিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
ডা. মাহমুদ হোসাইন হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ছিলেন। মৃত্যুকালে ডা. মো. মাহমুদ হোসাইনের বয়স হয়েছিল ৫৪ বছর। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য শুভাঙ্খী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে ডা. মাহমুদ হোসাইনের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. সাইদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সেইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তাঁরা।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন