২২ ডিসেম্বর, ২০২৪ ০৮:০৮ পিএম

ভাতা বৃদ্ধির দাবিতে চমেক হাসপাতালে প্রশিক্ষণার্থী চিকিৎসকদের অবস্থান কর্মসূচি

ভাতা বৃদ্ধির দাবিতে চমেক হাসপাতালে প্রশিক্ষণার্থী চিকিৎসকদের অবস্থান কর্মসূচি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ভাতা বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত পোস্ট গ্রাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎকরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে মেডিকেলের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন চিকিৎসকরা।

এসময় প্রশিক্ষণার্থী চিকিৎসকরা বলেন, ‘আমরা পাঁচ বছর টেইনিং করি, প্রতি মাসে ভাতা মাত্র ২৫ হাজার টাকা দেওয়া হয়। এতো কম ভাতা দিয়ে কোনোভাবেই এই বয়সে সংসার চালানো সম্ভব না। স্বাভাবিক চলাফেরা করতেও কঠিন হয়। আমাদের ভাতা বৃদ্ধি করে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হোক।’

তাঁরা আরও বলেন, ‘আমরা কখনও চাই না, রোগীর সেবা ব্যাহত করে রাস্তায় দাঁড়াই। আমরা সবসময় চাই সেবা দেই, বাধ্য হয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। দ্রুততম সময়ের মধ্যে আমাদের দাবির বাস্তবায়ন চাই।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চট্টগ্রাম মেডিকেল
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক