০৭ অক্টোবর, ২০২৪ ০৩:২৫ পিএম

চমেক হাসপাতাল থেকে ২ দালাল আটক

চমেক হাসপাতাল থেকে ২ দালাল আটক
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে কার্তিক দত্ত ও উত্তম দাশ নামে দুজনকে আটক করেছে পুলিশ। 

রোববার (৬ অক্টোবর) হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাদের আটক করা হয়। 

কার্তিক দত্ত পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকার মৃত সুনীল দত্তের ছেলে এবং উত্তম দাশ বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকার মৃত অনিল দাশের ছেলে।

পুলিশ জানিয়েছে, আটক দুজন বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া, বেসরকারি হাসপাতালে রোগীদের পরীক্ষা করতে বাধ্য করা এবং নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করাসহ নানা কার্যক্রমে জড়িত।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, রোববার দুই দালালকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এরআগে, শনিবার (৫ অক্টোবর) দুপুরের দিকে হাসপাতালের বহিঃবিভাগ প্রশাসনিক ভবন থেকে তিন দালালকে আটক করা হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চট্টগ্রাম মেডিকেল
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক