০৭ অক্টোবর, ২০২৪ ১১:০২ এএম

ডেন্টাল সোসাইটির ইসি গঠনে ৭ সদস্যের সার্চ কমিটি গঠন

ডেন্টাল সোসাইটির ইসি গঠনে ৭ সদস্যের সার্চ কমিটি গঠন
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: নির্বাচন পরিচালনা করার জন্য সর্বজনগ্রাহ্য একটি নির্বাচন কমিশন (ইসি) গঠন করার জন্য সাত সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করেছে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি (বিডিএস)।

রোববার (৭ অক্টোবর) সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘দেশের সকল ডেন্টাল সার্জনদের দৃষ্টি আকর্ষণ করছি। ডেন্টাল সোসাইটি নির্বাচন নিয়ে উদ্ভূত পরিস্থিতির আলোকে সার্চ কমিটি তৈরির জন্য অদ্য (৬ অক্টোবর) সকাল নয়টায় প্রফেশনের সিনিয়র ডেন্টাল সার্জনদেরকে নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সর্বসম্মতিক্রমে সার্চ কমিটি গঠনের জন্য নাম আহবান করা হয়।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘অনেক যাচাই-বাছাই করে প্রস্তাবিত নাম থেকে আমরা দেশের সকল ডেন্টাল সার্জনদের পক্ষ থেকে ডেন্টাল সোসাইটির নির্বাচন পরিচালনা করার জন্য একটি নির্বাচন কমিশন গঠন করার নিমিত্তে সার্চ কমিটি গঠন করলাম। আশা করি, এই সার্চ কমিটি খুব শিগগিরই একটি নিরপেক্ষ নির্দলীয় এবং সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন কমিশন গঠন করবে। সবাইকে ধন্যবাদ।’

সার্চ কমিটির ৭ সদস্য হলেন অধ্যাপক ডা. মোহাম্মদ আশরাফ হোসেন, অধ্যাপক ডা. নাসির উদ্দিন, ডা. মো. জোবাইদুল আলম তালুকদার, ডা. উম্মে কুলসুম রোজি, ডা. মাহফুজুর রায়হান, ডা. তৈয়বুর রহমান শিকদার ও ডা. আব্দুল্লাহ খান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেন্টাল সোসাইটি
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক