০৮ অক্টোবর, ২০২২ ০৮:০২ পিএম

ডেন্টিস্ট্রির নতুন দুয়ার খুলেছে, নিপসমে ডেন্টালের পদ সৃজন

ডেন্টিস্ট্রির নতুন দুয়ার খুলেছে, নিপসমে ডেন্টালের পদ সৃজন
এ পদ সৃজনকে ডেন্টাল পেশায় নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে বলে মনে করছেন ডেন্টাল বিশেষজ্ঞ চিকিৎসকরা।

মেডিভয়েস রিপোর্ট: ডেন্টাল ভিত্তিক গবেষণা ও ডেন্টাল জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তৈরি করতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) জনস্বাস্থ্য ডেন্টিস্ট্রি বিভাগে সহকারী অধ্যাপক ও লেকচারার পদ সৃজন করেছে সরকার।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা শাখার উপসচিব মোহাম্মদ শওকত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ পদ সৃজনকে ডেন্টাল পেশায় নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে বলে মনে করছেন ডেন্টাল বিশেষজ্ঞ চিকিৎসকরা।

জানতে চাইলে ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল মেডিভয়েসকে বলেন, ‘নিপসম গবেষণা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তৈরিতে অবদান রাখে। প্রতিষ্ঠানটির শুরু থেকে ডেন্টাল জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তৈরি করার কোন বিভাগ ছিল না। ফলে কোনো ডেন্টাল জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তৈরি হচ্ছিল না। ডেন্টাল সোসাইটির একটি অঙ্গীকার ছিল ডেন্টাল পাবলিক হেলথের বিষয়ে কাজ করার। এর প্রয়োজনীয়তা অনুভব করে নিপসমের পরিচালক অধ্যাপক ডা. বায়েজীদ খুরশীদ রিয়াজের সাথে সোসাইটির পক্ষ থেকে আলোচনা করা হয়।প্রস্তাবিত ডেন্টাল পাবলিক হেলথ কোর্সের কারিকুলাম ও নিপসমের সম্মানিত পরিচালককে প্রদান করা হয়।পরিচালক প্রফেসর ডা: বায়জিদ খুরশীদ রিয়াজ ও এর প্রয়োজনীয়তা অনুভব করেন।’

তিনি আরও বলেন, ‘একটি বিভাগ তৈরি করতে গেলে ওইখানে পোস্ট থাকা লাগবে। ডেন্টাল জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তৈরির পদ সৃজন করার জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা বিভাগ, স্বাস্থ্যমন্ত্রণালয়, জনপ্রশাসন ও সবশেষে অর্থ মন্ত্রণালয় থেকে সম্মতি প্রদান করেছে।  এতে বহুদিনের প্রতিক্ষিত স্বপ্ন পূরণ হয়েছে। উপকৃত হবে ডেন্টিস্টরা।’

ডা. বুলবুল বলেন, ‘নিপসমকে বিশ্ববিদ্যালয় করার জন্য একটি প্রস্তাবনা আছে। বিশ্ববিদ্যালয় হলে সেখানে ডেন্টাল পাবলিক হেলথেরও একটি অনুষদ করবেন বলে আশ্বাস দিয়েছেন নিপসমের পরিচালক মহোদয়। এটি ডেন্টাল      প্রফেশনের জন্য গর্ব, সুনাম ও আনন্দের খবর।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেন্টাল সোসাইটি
হাসপাতাল চালু ও শিক্ষক নিয়োগের দাবি

এবার সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

হাসপাতাল চালু ও শিক্ষক নিয়োগের দাবি

এবার সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক