শুরু হচ্ছে চট্টগ্রামের ১৫০ শয্যার বার্ন ইউনিটের নির্মাণকাজ
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামের মানুষের বহু প্রতীক্ষিত আকাঙ্খা পূর্ণাঙ্গ বার্ন ইউনিট। দেড় দশকের নানা চড়াই-উতরাই পেরিয়ে এখন বাস্তবায়নের অপেক্ষায় ১৫০ শয্যার বার্ন ইউনিট।
জানা গেছে, আনুষ্ঠানিকভাবে কাজ শুরুর জন্য নির্ধারিত স্থানে ঘিরে চলছে তোড়জোড়। চলছে চীনা ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মীদের বাসস্থান তৈরির কাজ। সেইসঙ্গে চলছে অন্যান্য আনুষাঙ্গিক প্রস্তুতি। কাজ শুরু করার জন্য ইতিমধ্যে চীন থেকে বাংলাদেশে এসেছেন ১২জন।
চট্টগ্রামের চার কোটি মানুষের সরকারি চিকিৎসার প্রধান ভরসাস্থল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। চট্টগ্রামে পূর্ণাঙ্গ ও গুরুত্বর রোগীদের চিকিৎসা না থাকায় দগ্ধ রোগীদের ঢাকায় নিতে গিয়ে পথেই প্রাণ হারান অনেকেই। এমন অবস্থায় আশা জাগাচ্ছে নতুন এই উদ্যোগ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ তসলিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, এখানে শুধু বার্ন চিকিৎসক নয়, সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের চিকিৎসকরাও থাকবেন। অত্যাধুনিক সেবা পাবেন রোগীরা।
জানা গেছে, প্রকল্প বাস্তবায়নে চীনের সাথে বাংলাদেশের চুক্তি হয় গত বছরের ৩০ মার্চ। ছয় তলা ভবনের অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি থাকবে। ১০ শয্যার আইসিইউ, ২৫ শয্যার এসডিও এবং তিনটি অত্যাধুনিক অপারেশন থিয়েটার।
বিগ্রেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, চীনের অনেকগুলোর কনটেইনার চলে এসেছে। ডিসেম্বরের শেষের দিকে শুরু করতে পারি।
জানা গেছে, প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২৮৪ কোটি ৭৬ লাখ টাকা। যার মধ্যে ১৮৯ কোটি টাকা দেবে চীন সরকার। নির্মাণকাজ শুরুর পর দুই বছরের মধ্যে চালু হবে বিশেষায়িত এই ইউনিট।
এসএইচ
-
১১ মে, ২০২৫
-
২৬ এপ্রিল, ২০২৫
-
১২ ফেব্রুয়ারী, ২০২৫
ইউজিসি-ইউনেস্কোর যৌথ প্রকল্প
‘মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আন্দোলনে অংশ নেওয়া ১০ হাজার শিক্ষার্থী’
-
০২ ফেব্রুয়ারী, ২০২৫
-
৩১ জানুয়ারী, ২০২৫
-
১৯ জানুয়ারী, ২০২৫