১৯ ডিসেম্বর, ২০২৪ ০৫:৩৪ পিএম

অংশীজনের সঙ্গে চট্টগ্রাম মেডিকেলে মতবিনিময় সভা করবে স্বাস্থ্য সংস্কার কমিশন

অংশীজনের সঙ্গে চট্টগ্রাম মেডিকেলে মতবিনিময় সভা করবে স্বাস্থ্য সংস্কার কমিশন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: অংশীজনের সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) মতবিনিময় সভা করবে দেশের স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে গঠিত স্বাস্থ্য সংস্কার কমিশন। সভাটি আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিভিন্ন অংশীজনের সাথে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের মতবিনিময় সভা চমেক অডিটোরিয়ামে ২১ ডিসেম্বর (শনিবার) সকাল নয়টায় অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের কমিশন প্রধান জাতীয় অধ্যাপক এ কে আজাদ।

এছাড়াও কমিশনের সদস্য ডা. আবু মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক ডা. সায়েবা আক্তার, অধ্যাপক ডা. মোজাহেরুল হক, অধ্যাপক ডা. আজহারুল ইসলাম খান, অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, উমাইর আফিফ সভায় উপস্থিত থাকবেন।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্যখাত
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক