১৯ মার্চ, ২০২৩ ১০:৫৯ এএম

মাদারীপুরে বাস খাদে পড়ে নিহত ১৭

মাদারীপুরে বাস খাদে পড়ে নিহত ১৭
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

মেডিভয়েস রিপোর্ট: মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। 

আজ রোববার (১৯ মার্চ ) সকালে শিবচরের কুতুবপুরে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। 

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে ১৪ জন নিহত হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও ৩ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।

স্থানীয়রা জানান, রোববার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় বাসটি দুমড়েমুচড়ে যায়। সকাল সোয়া ৮টা পর্যন্ত বাসের মধ্যে থেকে ১৭ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক