০২ জানুয়ারী, ২০২৩ ০৬:৪৫ পিএম

বিএসএমএমইউর নতুন প্রো-ভিসি অধ্যাপক মনিরুজ্জামানের দায়িত্ব গ্রহণ

বিএসএমএমইউর নতুন প্রো-ভিসি অধ্যাপক মনিরুজ্জামানের দায়িত্ব গ্রহণ
অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নবনিয়োগ প্রাপ্ত প্রো-ভিসি (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (১ জানুয়ারি) তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।   

এর আগে গত ২৭ ডিসেম্বর বিএসএমএমইউ প্রো-ভিসি পদে অধ্যাপক ডা. মনিরুজ্জামানকে তিনবছরের জন্য নিয়োগ দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

অধ্যাপক মনিরুজ্জামানের বেড়ে ওঠা

১৯৬৪ সালের ১ ডিসেম্বর মাদারীপুর জেলার শিবচর উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। মনিরুজ্জামানের মাতা মরহুমা আঞ্জুমান আরা বেগম এবং পিতা মরহুম আব্দুল মজিদ খান। তিনি ১৯৭৯ সালে শিবচর নন্দকুমার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৮১ সালে শিবচরের বরহামগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। ১৯৮৮ সালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ১৯৯৭ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স থেকে এফসিপিএস ডিগ্রী অর্জন করেন এ গুণী চিকিৎসক। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তাঁর অর্ধশত গুরুত্বপূর্ণ প্রকাশনা রয়েছে।

পারিবারিক জীবন

ব্যক্তিজীবনে অধ্যাপক ডা. মনিরুজ্জামান খান এক পুত্র ও এক কন্যা সন্তানের পিতা। তাঁর সহধর্মিনী বিএসএমএমইউর গাইনোকোলজিক্যাল অনকোলজিক্যাল বিভাগের অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস। ছেলে জাওয়াদ মাহরুজ খান যুক্তরাষ্ট্রের আটলান্টায় জর্জিয়া টেক ইনস্টিটিউটে বায়োইঞ্জিনিয়ারিং বিষয়ে এমএসসিতে অধ্যয়নরত। মেয়ে মাহিরা জেহরীন খান রাজধানী ঢাকার স্কলাস্টিকায় ইংলিশ মিডিয়ামে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত।

তাঁর কর্মজীবন

অধ্যাপক মনিরুজ্জামান নবম বিসিএসের মাধ্যমে ১৯৯১ সালে সরকারি চাকুরিতে যোগদান করেন। কর্মজীবনের দীর্ঘ সাত বছর পার করার পর ১৯৯৮ সালের ৩০ এপ্রিল বিএসএমএমইউতে যোগদান করেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পসমূহের পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন এ অধ্যাপক।

সর্বশেষ তিনি বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি গ্রেড-১ প্রাপ্ত কর্মকর্তা।

অধ্যাপক মনিরুজ্জামান খান বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের নির্বাহী সভাপতি। বর্তমানে তিনি বাংলাদেশ ক্যান্সার মিশন ফাউন্ডেশনের সভপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৫-৮৬ সালে বরিশাল মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

এসএইচ/এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক