মাদারীপুরে তিন শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা-ওষুধ প্রদান
মেডিভয়েস রিপোর্ট: মাদারীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প করে স্বাস্থ্যসেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে নটরডেমিয়ান-৯৯ নামে একটি সংগঠন। এতে তিন শতাধিক অসহায় গরীব মানুষের চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়।
শুক্রবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাদারীপুর পুলিশ লাইন্স হলে এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
মাদারীপুর জেলা পুলিশের সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন মাদারীপুরের পুলিশ সুপার ও নটরডেমিয়ান ৯৯-এর সদস্য মো. মাসুদ আলম।
সকাল থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত রোগিরা পুলিশ লাইন্স মাঠে আসতে শুরু করে। প্রথম পর্বে চলে রোগিদের রোগ সনাক্তকরণ। পরে ১৫টি ডেস্ক করে সিরিয়াল মতো রোগিদের সেবা দেয়া হয়। এতে মেডিসিন ও শিশুদের ডেস্কে বেশি রোগি আসে। এসময় সংগঠনের সভাপতি মেহেদী হাসান শিশির ও সাধারণ সম্পাদক আরমান রেজা চৌধুরীসহ ১৫ জন ঢাকার চিকিৎসক মাদারীপুরের ৩ জন চিকিৎসক বিভিন্ন রোগের সেবা প্রদাণ করেন। আগামীতেও এমন উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন আয়োজকরা। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে ক্যান্সর, মেডিসিন, শিশু, গাইনি, ডেন্টাল, চক্ষুসহ বিশেষজ্ঞ চিকিৎসক তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেন। এ সময় বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। এতে অসহায় মানুষের মাঝে হাসি ফুটে উঠে। আর আয়োজকরাও এমন উদ্যোগ অব্যাহত রাখা দাবী করেন।
এ বিষয়ে নটরডেমিয়ান ৯৯-এর সাধারণ সম্পাদক আরমান রেজা চৌধুরী বলেন, ‘আমরা রোগিদের প্রাথমিক চিকিৎসা ও সচেতন করতেই মূলত ক্যাম্পের আয়োজন করেছি। বিগত ৫ বছর যাবত আমরা নটরডেয়ামের ৯৯ ব্যাচের সদস্যরা অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় মাদারীপুরে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করলাম। আগামীতেও এমন উদ্যোগ অব্যাবহত থাকবে।’
আর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। আগামীতে এই ধারা অব্যাহত রাখার জন্যে পুলিশ বাহিনীকেও অনুরোধ করছেন।
-
১৪ মার্চ, ২০২৫
-
২২ ডিসেম্বর, ২০২৪
-
২১ অক্টোবর, ২০২৩
-
২৬ জুলাই, ২০২৩
-
১৯ মার্চ, ২০২৩
-
১৯ মার্চ, ২০২৩
-
০২ জানুয়ারী, ২০২৩
-
০৮ নভেম্বর, ২০২২