২১ অক্টোবর, ২০২৩ ১১:০২ এএম

গাজার আল-কুদস হাসপাতাল খালি করার নির্দেশ ইসরায়েলের

গাজার আল-কুদস হাসপাতাল খালি করার নির্দেশ ইসরায়েলের
আল-কুদস হাসপাতাল। (সংগৃহীত ছবি)

মেডিভয়েস ডেস্ক: ফিলিস্তিনের গাজা শহরের আল-কুদস হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। অন্যথায় পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তাঁরা।

শুক্রবার (২০ অক্টোবর) আল-কুদস হাসপাতালের পরিচালক বাশার মুরাদকে আল-জাজিরাকে ফোনে এ তথ্য নিশ্চিত করে।

আল-জাজিরার প্রতিবেদককে তিনি বলেন, হাসপাতালটি তাৎক্ষণিক খালি করে দিতে ইসরায়েলি সেনাবাহিনী থেকে তিনি ফোন পেয়েছেন। সবাইকে উপত্যকার দক্ষিণে খান ইউনিসে পাঠাতে বলা হয়েছে।

বাশার মুরাদ বলেন, ‘এই এলাকায় হামলা চালানো হবে বলে ইসরায়েলি সেনাবাহিনী এই নির্দেশ দিয়েছে। জবাবে আমি ইসরায়েলি বাহিনীর ওই ব্যক্তিকে বলেছি, আপনি যদি হাসপাতাল খালি করতে চান, তাহলে আমাদের জন্য প্রয়োজনীয় সংখ্যক বাস ও পরিবহনের ব্যবস্থা করুন, যাতে আমরা এখানে থাকা ১২ হাজার মানুষ ও রোগী দক্ষিণে সরিয়ে নিতে পারি। সেখানে আমাদের একটা জায়গা করে দিন।’

তিনি আরও বলেন, ‘এ কথা শুনে ইসরায়েলি সেনাবাহিনীর ওই ব্যক্তি চেঁচিয়ে ওঠেন। আমাকে বলেন, যদি তুমি হাসপাতাল খালি না করো, তাহলে পরিণতি ভোগ করতে হবে। এ কথা বলে ফোন রেখে দেন।’

বিদ্যুতের অভাবে আল-কুদস হাসপাতালের সব বিভাগের কার্যক্রম এখন চলছে না। তবে হাসপাতালটিতে প্রায় ১২ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। বিশেষ করে বিমান হামলা চালিয়ে যাদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তারা এখানে আশ্রয় নিয়েছেন।

ইসরায়েলের হুমকির পর  ‘দ্য ফিলিস্তিন রেডক্রিসেন্ট’এক বিবৃতিতে জরুরি আহ্বান জানিয়ে বলেছে, ‘ইসরাইল হাসপাতাল খালি করার যে নির্দেশ দিয়েছে তাতে চারশ’ রোগী এবং ১২ হাজার বাস্তুচ্যুত লোক ক্ষতিগ্রস্ত হবে। এসব বাস্তুচ্যুতরা নিরাপদ স্বর্গ ভেবে হাসপাতালে আশ্রয় নিয়েছিল। আল আহলি ব্যাপ্টিস্ট হাসপাতালের মতো আরেক গণহত্যা এড়ানোর লক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে ও জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়ার আহ্বান করছি।’

এদিকে ফিলিস্তিনে জাতিসংঘ শরণার্থী সংস্থা বলেছে, ইসরাইল তাদের যতো তাড়াতাড়ি সম্ভব পাঁচটি স্কুল খালি করে দেয়ার কথা বলেছে। এ সকল স্কুলই গাজা শহরে হাসপাতালের কাছে অবস্থিত।

আল-কুদস হাসপাতালটি গাজার তেল আল-হাওয়া এলাকায় অবস্থিত। ২০০৯ সালে ইসরায়েলি বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত হাসপাতালটি পরে পুনর্নিমাণ করা হয়।

এর আগে ১৪ অক্টোবর স্থানীয় সময় সকাল ছয়টার মধ্যে হাসপাতালটি খালি করতে ইসরায়েলি সামরিক বাহিনী নির্দেশ দিয়েছিল বলে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এটা সম্ভব নয় বলে তখন সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছিল।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর রাতে মধ্য গাজার আল–আহলি আরব নামের একটি হাসপাতালে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় ৫ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি হামলায় আহত শত শত রোগী ও গৃহহীন অসংখ্য বাসিন্দা ‘নিরাপদ’ভেবে ওই হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ফিলিস্তিন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও