০৮ এপ্রিল, ২০২৫ ০৬:২৩ পিএম

ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিএমইউতে ‘মার্চ ফর গাজা’

ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিএমইউতে ‘মার্চ ফর গাজা’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়েছে গায়েবানা জানাজা। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে ‘মার্চ ফর গাজা’ নামে এসব কর্মসূচি পালিত হয়।

গায়েবানা জানাজার পূর্বে বিএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ‘এখনো গাজাসহ ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা অব্যাহত রয়েছে। নারী, শিশু, বৃদ্ধ কেউই তাদের হামলা থেকে রেহাই পাচ্ছে না। ইসরায়েল ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা করছে।’

বিএমইউ ভিসি বলেন, ‘আমাদেরকে এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানানোর সাথে সাথে শোককে শক্তিতে পরিণত করতে হবে। প্রতিবাদকে কর্মসূচিতে পরিণত করতে হবে। সর্বোপরি এই যুদ্ধে জয়ী হতে হবে, স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ ও প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বক্তব্য দেন।

গায়েবানা জানাজায় আরও অংশগ্রহণ করেন বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. শামীম আহমেদ, চিফ এস্টেট অফিসার ডা. এহতেশামুল হক তুহিন, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মো. দেলোয়ার হোসেন টিটো, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. মো. শাহিদুল হাসান, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঞাঁ, অতিরিক্ত পরিচালক (অডিট) খন্দকার শফিকুল হাসান, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) বিএমইউ শাখার সভাপতি ডা. মো. আতিয়ার রহমান, সহকারী প্রক্টর ডা. মো. শাহরিয়ার শামস লস্কর ও উপ-রেজিস্ট্রার ইয়াহিয়া খান প্রমুখ।

এসআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত