০৩ মার্চ, ২০২৩ ০৪:২৮ পিএম

জাপানের আইইউএইচডব্লিইউ’র সঙ্গে বিএসএমএমইউ'র সমঝোতা চুক্তি

জাপানের আইইউএইচডব্লিইউ’র সঙ্গে বিএসএমএমইউ'র সমঝোতা চুক্তি
বিএসএমএমইউ'র পক্ষে ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ও ইআইইউএইচডব্লিইউ’র পক্ষ প্রফেসর টোমোহিকো ইউসুই এ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। 

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় ও আন্তর্জাতিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কার্যকর অবদান রাখার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) জাপানের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব হেল্থ এন্ড ওয়েলফেয়ারের (আইইউএইচডব্লিইউ) সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

আজ শুক্রবার (৩ মার্চ) বিএসএমএমইউ'র ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার জাপানের আইইউএইচডব্লিইউ ক্যাম্পাসে বিএসএমএমইউ'র পক্ষে ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ও ইআইইউএইচডব্লিইউ’র পক্ষ প্রফেসর টোমোহিকো ইউসুই এ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। 

বিএসএমএমইউ ভিসি জানান, এ চুক্তির ফলে ভবিষ্যতে স্বাস্থ্য খাতের উন্নয়নে স্বাস্থ্য পরিসেবা প্রদানকারী এ দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক  সহযোগিতার সুযোগ তৈরি হলো। চুক্তির ফলে বিএসএমএমইউ আইইউএইচডব্লিইউ’র অধিভুক্ত স্বাস্থ্যশিক্ষা, সেবা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মানবসম্পদ বিনিময় করার পাশাপাশি প্রশিক্ষণ নিতে পারবে। পারস্পরিক সহযোগিতামূলক গবেষণা নিয়ে আলোচনা, সিম্পোজিয়াম, ইত্যাদি ক্ষেত্রে বিএসএমএমইউ'র  স্বাস্থ্যকর্মীরা পেশাদার, মেডিকেল ও নার্সিংয়ের শিক্ষার্থীরা দক্ষ হয়ে উঠতে পারবে।  গবেষণার জন্য প্রয়োজনীয় তথ্য ও উপকরণ উভয় প্রতিষ্ঠানের গবেষকরা বিনিময়ও করতে পারবে। 

অনুষ্ঠানে জাপানের মেডিকেল  কর্পোরেশন ইওয়াকাই-এর চেয়ারম্যান ডা. কাজুহিকো ড্যানু, জাপানের ম্যাটস মেডিক্যাল ইনকর্পোরেটেডের সিইও ডা. নাওফুমি কিতা, বাংলাদেশের শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের পরিচালক ফুটেশি কোনো এবং টোকিও ইউনিভার্সিটির পিএইচডি রিসার্চ ফেলো ও বিএসএমএমইউ'র চক্ষু বিশেষজ্ঞ ডা. তাজবীর আহমেদ উপস্থিত ছিলেন।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত