৩০ জানুয়ারী, ২০২৩ ০১:৪১ পিএম

অধ্যাপক হলেন বিশেষজ্ঞ ২০ চিকিৎসক

অধ্যাপক হলেন বিশেষজ্ঞ ২০ চিকিৎসক
স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপ-সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসককে তৃতীয় গ্রেডে অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রোববার (২৯ জানুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপ-সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশে পরিপেক্ষিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের ২০ চিকিৎসককে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০ বেতনক্রমে নামের পার্শ্বে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক শূন্য পদায়নের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ন্যস্ত করা হলো।’

পদোন্নতি পাওয়া চিকিৎসকদের মধ্যে ইন্টারভেনশনাল নিউরোলজির একজন, এডাল্টা সাইকিয়াট্রির একজন, পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজির একজন, ক্লিনিক্যাল নিউরোসার্জারির আটজন, গামা নাইফের একজন ও হেমাটোলজির একজন, রেডিওথেরাপির একজন ও ইএনটি বিভাগের ছয়জন রয়েছেন।

►অধ্যাপক হওয়া চিকিৎসকদের তালিকা দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদোন্নতি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক