৩০ জানুয়ারী, ২০২৩ ১২:৩৯ পিএম
রেসিডেন্সি কোর্সের ফেজ-‘এ’ ও ‘বি’র মৌখিক-ব্যবহারিক পরীক্ষার সূচি প্রকাশ
বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জানুয়ারি-২০২৩ শিক্ষাবর্ষের এমডি/এমএস রেসিডেন্সি প্রোগ্রামের ফেজ-‘এ’ (প্রথমবর্ষ ও দ্বিতীয়বর্ষ) এবং ফেজ-‘বি’এর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
রোববার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘এমডি/এমএস রেসিডেন্সি প্রোগ্রামের ফেজ-‘এ’ও ‘বি’এর বিভিন্ন বিষয়ের পরীক্ষা বিএসএমএমইউর বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর সকল অনুষদের ডিন, অধ্যক্ষ, পরিচালক সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান ও কোর্স পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী
‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী
‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’
এই বিভাগের সর্বাধিক পঠিত