১৮ অগাস্ট, ২০২৬ ০১:০৬ পিএম

সহযোগী অধ্যাপক হলেন ৯ চিকিৎসক

সহযোগী অধ্যাপক হলেন ৯ চিকিৎসক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নয় কর্মকর্তা। সোমবার (১৮ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের সেবা বিভাগের পার-১ শাখার উপসচিব মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘পুনরাদেশ না দেয়া পর্যন্ত সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণের যোগদানপত্র গ্রহণপূর্বক তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।’

এতে আরও বলা হয়, ‘পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী ৫ কর্মদিবসের মধ্যে তাদের পদোন্নতিপ্রাপ্ত পদ ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন।’

‘ক্রম-৪ এ বর্ণিত কর্মকর্তার শিক্ষা প্রেষণ শেষে যোগদান হতে বর্তমান কর্মস্থলে যোগদান পর্যন্ত সময়টুকু বাধ্যতামূলক অপেক্ষমানকাল হিসেবে গণ্য করা হলো।’

এতে আরও বলা হয়, ‘অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন এবং যোগদানের পর ন্যস্তকৃত বিভাগে/কর্মস্থলে মুভ ইন হবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও এতে বলা হয়।

►প্রজ্ঞাপন

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত