১৮ অগাস্ট, ২০২৬ ১২:০৭ পিএম

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের আট চিকিৎসককে অধ্যাপক পদে পদায়ন

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের আট চিকিৎসককে অধ্যাপক পদে পদায়ন
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডারের আট চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতির পর বিভিন্ন মেডিকেল কলেজে বদলি ও পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে। সোমবার (১৭ আগস্ট)  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সেবা বিভাগের পার-১ শাখার উপসচিব ড. মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ডা. ফেরদৌসী বেগমকে অধ্যাপক, পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি পদে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকায় পদায়ন করা হয়েছে। ডা. তাজিন সুলতানাকে অধ্যাপক, গাইনি অ্যান্ড অবস্ পদে চট্টগ্রাম মেডিকেল কলেজে পদায়ন করা হয়েছে।

ডা. মো. সাদরুল আলম হাফিজকে অধ্যাপক, প্যাথলজি পদে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকায় এবং ডা. বিদৌরা তানিমকে অধ্যাপক, রেডিওলজি অ্যান্ড ইমেজিং পদে ঢাকা মেডিকেল কলেজে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া ডা. ফেরদৌস জাহানকে অধ্যাপক, মাইক্রোবায়োলজি পদে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, ঢাকায় সংযুক্ত করা হয়েছে।

অন্য প্রজ্ঞাপনে ডা. মো. আবু বকর সিদ্দিকীকে অধ্যাপক, পেডিয়াট্রিক্স পদে কুষ্টিয়া মেডিকেল কলেজে পদায়ন করা হয়েছে। ডা. মোহাম্মদ খালেদ মাহমুদকে অধ্যাপক, সার্জারি পদে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে এবং ডা. রাবেয়া শারমীনকে অধ্যাপক, ভাইরোলজি পদে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি করে ঢাকা মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

এ ছাড়াও অবমুক্তির সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ, এইচআরএম ডাটাবেজে মুভ আউট এবং নতুন কর্মস্থলে যোগদানের পর মুভ ইন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত