বিভিন্ন প্রতিষ্ঠানে ২১ চিকিৎসককে পরিচালক পদে পদোন্নতি
মেডিভয়েস রিপোর্ট: সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ২১ চিকিৎসককে পরিচালক বা সমমান পদে পদোন্নতি দিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী তৃতীয় গ্রেডে তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রথম প্রজ্ঞাপনে ১২ জন এবং দ্বিতীয় প্রজ্ঞাপনে ৯ জনসহ মোট ২১ চিকিৎসককে এ পদোন্নতি দেওয়া হয়। দ্বিতীয় দফায় পদোন্নতির ক্ষেত্রে সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশের পাশাপাশি ফিডার পদে অভিজ্ঞতার শর্ত প্রমার্জনের বিষয়টিও বিবেচনা করা হয়েছে।
পদোন্নতি পাওয়া চিকিৎসকরা হলেন—ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে চলতি দায়িত্বে থাকা ডা. প্রদীপ কুমার সাহা, জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ঢাকার যুগ্ম-পরিচালক (চলতি দায়িত্ব) ডা. মো. মোজাফফর হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী কার্যালয়ের উপপরিচালক পদে ওএসডি থাকা ডা. হাছিবুর রহমান ভূইয়া ও ডা. মো. আজিজুর রহমান খান, জনস্বাস্থ্য ইনস্টিটিউট, মহাখালীর উপপরিচালক ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের উপপরিচালক ডা. মো. ফজলুল হক, রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে চলতি দায়িত্বে থাকা ডা. মো. হাবিবুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (ওএসডি) ও সিরাজগঞ্জের কাজিপুর আইএইচটির অধ্যক্ষ হিসেবে সংযুক্ত ডা. জুবায়দা মেহের নাজ, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (চলতি দায়িত্ব) ডা. শেখ কুদরত-ই-খুদা, স্বাস্থ্য অধিদপ্তরের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার সাপোর্ট সার্ভিসের উপপরিচালক ডা. নাসরিন আক্তার, খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে চলতি দায়িত্বে থাকা ডা. শেখ মো. মোশাররফ হোসেন এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (চলতি দায়িত্ব) ডা. মো. মেজবাহর রহমান।
এ ছাড়াও কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এইচ. এম. আনোয়ারুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (ওএসডি) ও চট্টগ্রামের আইএইচটিতে সংযুক্ত ডা. সৈয়দ নুরুল আফছার, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (ওএসডি) ডা. মো. ইবনে ইমাম, স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল এইডস্ অ্যান্ড এসটিডি কন্ট্রোলের পরিচালক (চলতি দায়িত্ব) ডা. মো. খায়রুজ্জামান, নারায়ণগঞ্জ সদর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক (উপপরিচালক সমমান) ডা. মো. আবুল বাসার, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসের পরিচালক (চলতি দায়িত্ব) ডা. আবু আহম্মদ আল মামুন, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (ওএসডি) ও জাতীয় পুষ্টি পরিষদে সংযুক্ত ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (ওএসডি) ও ‘ইনক্লুসিভ সার্ভিসেস অ্যান্ড অপরচুনিটিজ ফর হোস্ট অ্যান্ড এফডিএমএন কমিউনিটিজ’ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে সংযুক্ত ডা. বিপাশ খীসাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
সেবা বিভাগের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে যারা বর্তমানে পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত আছেন, তারা নিয়মিত পরিচালক হিসেবে বহাল থাকবেন।
অন্যদিকে পরিচালক বা সমমান পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা নতুন পদায়ন না হওয়া পর্যন্ত আগের পদেই ইনসিটু হিসেবে দায়িত্ব পালন করবেন।
এমআর/