২৭ অগাস্ট, ২০২৬ ০৮:৫৭ পিএম

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ৯ চিকিৎসক

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ৯ চিকিৎসক
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশ এবং রাষ্ট্রপতি কর্তৃক ফিডার পদে অভিজ্ঞতার শর্ত শিথিলের পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের অর্থোপেডিক সার্জারি বিভাগের ৯ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সহযোগী অধ্যাপক ডা. রফিক আহমেদ , একই প্রতিষ্ঠানের ডা. মো. মাসুদুর রহমান  এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ডা. মুহাম্মদ ফারুকুল ইসলাম।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও মুগদা মেডিকেল কলেজে সংযুক্ত ডা. মো. সফিকুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও রংপুর মেডিকেল কলেজে সংযুক্ত ডা. মো. মহাফিল হক, নিটোরের  সহযোগী অধ্যাপক ডা. মো. আবু আউয়াল শামীম, রংপুর মেডিকেল কলেজের ডা. মো. আশফাকুর রহমান, জামালপুর মেডিকেল কলেজের ডা. আবু হাসানাত মোস্তফা জামাল এবং ডা. এস এম রোকনুজ্জামান অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন।

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পদোন্নতির অব্যবহিত আগের পদ ও কর্মস্থলে ইনসিটু হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপন দেখুন

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক