৩১ জুলাই, ২০২২ ০৪:১৭ পিএম

বিয়ের আগে রক্ত ও চক্ষু পরীক্ষা জরুরি: বিএসএমএমইউ ভিসি

বিয়ের আগে রক্ত ও চক্ষু পরীক্ষা জরুরি: বিএসএমএমইউ ভিসি
বিয়ের আগের পাত্রপাত্রীর রক্ত ও চক্ষু পরীক্ষার মাধ্যমে তারা থ্যালাসেমিয়ার বাহক কিনা তা জানা সম্ভব।

মেডিভয়েস রিপোর্ট: থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত ও চক্ষু পরীক্ষার ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের এ-ব্লক মিলনায়তনে ‘থ্যালাসেমিয়া অ্যান ইমার্জিং ন্যাশনাল হেলথ ইস্যু: ওয়ে টু মিনিফাই’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, থ্যালাসেমিয়া একটি রক্তরোগ। বিয়ের আগের পাত্রপাত্রীর রক্ত ও চক্ষু পরীক্ষার মাধ্যমে তারা থ্যালাসেমিয়ার বাহক কিনা তা জানা সম্ভব। কারণ, বাবা-মা উভয়ই যদি মাইনাস পাওয়ার (মায়োপিয়া) হয়, তাহলে সন্তানের চোখেও মাইনাস পাওয়ার (মায়োপিয়া) হবার শঙ্কা বেশি। আর বাবা-মা দুজনে থ্যালাসেমিয়ার বাহক হলে, তাদের সন্তানেরও ৫০ শতাংশ থ্যালাসেমিয়ার আশঙ্কা রয়েছে।এজন্য রক্ত পরীক্ষা করা খুবই জরুরি।

থ্যালাসেমিয়া প্রতিরোধে ছাত্রছাত্রীদের স্কুলে ভর্তির সময় হিমোগ্লোবিন, এমসিভি ও এমসিএইচ এই তিনটি টেস্ট নিশ্চিত করতে হবে। এজন্য প্রত্যেক উপজেলা পর্যায়ে এ বিষয়ে নিশ্চিত করতে হবে। এটি নিশ্চিত করলে দেশে ভবিষ্যতে এই রোগের বোঝা আরও কমানো সম্ভব। এজন্য স্কুল-কলেজে শিক্ষার্থীদের ভর্তির আগে স্ক্রিনিংয়ের (শনাক্তকরণ) প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত