১১ অক্টোবর, ২০২১ ১১:৫০ এএম

অ্যানাটমির দুই চিকিৎসককে বদলি

অ্যানাটমির দুই চিকিৎসককে বদলি
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: আলাদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত অ্যানাটমির দুই সহযোগী অধ্যাপককে বদলি করা হয়েছে।

রোববার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন/বদলি করা হলো।’

নির্দেশনা অনুযায়ী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (অ্যানাটমি) ডা. ফাতিমা জামরুদ মহলকে রাজশাহী মেডিকেল কলেজে বদলি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক (অ্যানাটমি) হিসেবে সংযুক্ত ডা. সুদীপ্তা চৌধুরীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, বদলি/পদায়নকৃত কর্মকর্তা অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভআউট হবেন ও যোগদানের পর বদলিকৃত কর্মস্থলে মুভইন হবেন। 

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তর/স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও  সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত