১০ চিকিৎসককে বদলি করে প্রজ্ঞাপন
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে কর্মরত ১০ চিকিৎসককে উপজেলা হেলথ কেয়ার প্রোগ্রামের বিভিন্ন পদে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়।
বুধবার (১০ মার্চ) ইস্যু করা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত উপজেলা হেলথ কেয়ার অপারেশনাল প্ল্যানের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বর্ণিত কর্মকর্তাদের তাঁদের নামের পাশে বর্ণিত দায়িত্ব প্রদান করা হলো।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ও উপজেলা হেলথ সিস্টেম অ্যান্ড মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রোগ্রাম ম্যানেজার ডা. হাছিবুর রহমান ভূইয়া, ট্রাইবাল হেলথের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. আজিজুর রহমান খান, সহকারী পরিচালক ডা. সৈয়দ কামরুল ইসলাম, মেডিকেল ওয়েস্টের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. তাসলিমা আনাম, আরবান হেলথ সিস্টেমের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. সাবরিনা হক।
উপজেলা হেলথ সিস্টেমের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. আশিকুর রহমান, প্রেষণে নিপসমে কর্মরত ডা. মো. শাহীন, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে মেডিকেল অফিসার ডা. কাজী শফিউল আজম, নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল অপারেশনাল প্লানে সংযুক্ত ডা. সৃজন সাহা অনীক, প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকসের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. উম্মে হানী।
তাঁদের প্রত্যেককে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে উপজেলা হেলথ কেয়ার অপারেশনাল প্ল্যানের বিভিন্ন পদে বদলি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশে জনস্বার্থে জারি করা আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস), বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।
-
২৯ জুলাই, ২০২৪
-
১২ মার্চ, ২০২৪
-
২১ ডিসেম্বর, ২০২১
-
০৩ ডিসেম্বর, ২০২১
-
১১ অক্টোবর, ২০২১
-
০৬ জুলাই, ২০২১
-
২৬ এপ্রিল, ২০২১
-
১১ মার্চ, ২০২১
-
২২ ফেব্রুয়ারী, ২০২১
-
১৩ অক্টোবর, ২০২০