১২ মার্চ, ২০২৪ ১১:৩৪ এএম

বরুড়ার মেডিকেল অফিসার ডা. নাজমুলের অন্যরকম বিদায়

বরুড়ার মেডিকেল অফিসার ডা. নাজমুলের অন্যরকম বিদায়
ডা. নাজমুলকে ফুলেল সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেন বরুড়ার ইউএইচএফপিও ডা. কামরুল হাসান সোহেলসহ অন্যান্য সহকর্মীরা।

মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. নাজমুল হোসাইনের বদলিজনিত অন্যরকম এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ডা. নাজমুলকে ফুলেল সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেন বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. কামরুল হাসান সোহেলসহ অন্যান্য সহকর্মীরা।

সোমবার (১১ মার্চ) দুপুর ১ টায় বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন ডা. কামরুল হাসান সোহেল।

জানতে চাইলে তিনি বলেন, এটা খুবই স্বাভাবিক একটি বিষয়, কেউ বদলি বা পদোন্নতি জনিত কারণে বদলি হলে তাকে সম্মান জানানোর জন্য সম্মানজনক একটা বিদায় অনুষ্ঠানের আয়োজন করা অবশ্যই উচিত। সেইসঙ্গে বরণ করার সংস্কৃতির পাশাপাশি সম্মানজনক বিদায় দেয়ার সংস্কৃতি ও সবার মাঝে গড়ে তোলা উচিত।

ডা. কামরুল হাসান সোহেল আরও বলেন, উচ্চ শিক্ষার উদ্দেশ্য কর্মস্থল থেকে শিক্ষা ছুটিতে গেলে কিংবা ট্রেনিং পোস্ট নিয়ে মেডিকেল কলেজে চলে গেলে আমি সবাইকে বিদায় দেওয়ার সময় ছোটখাটো একটা আয়োজন করার চেষ্টা করি। যেন তার বিদায় মূহুর্তটা স্মরণীয় হয়ে থাকে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কুমিল্লা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক