হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চলে গেলেন ল্যাপারোস্কপিক সার্জন ডা. হানিফ
মেডিভয়েস রিপোর্ট: হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে চলে গেলেন যশোরের আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও ল্যাপারস্কপিক সার্জন ডা. মো. হানিফ ইমন।
শনিবার (৯ নভেম্বর) রাত নয়টার দিকে যশোরে মৃত্যুবরণ করেন তিনি।
১৯৮৩ সালে কুমিল্লায় জন্ম গ্রহণ করেন ডা. হানিফ ইমন। কুমিল্লা জিলা স্কুল থেকে এবং কুমিল্লা সরকারি ভিক্টরিয়া কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন তিনি। পরে কিশোরগঞ্জের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন। এরপর ২০২২ সালে সার্জারিতে এফসিপিএস ডিগ্রী অর্জন করেন। এছাড়া তিনি ইউরোলজি এবং অর্থোপেডিক্স’র উপর বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন।
ডা. হানিফ ইমন একই সাথে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপকের দায়িত্ব পালন করতেন। তাঁর স্ত্রীও চিকিৎসক। তাঁদের দুটি সন্তান রয়েছে।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬