১৮ জানুয়ারী, ২০২৫ ০৩:৪২ পিএম

কুমিল্লায় এইচএমপিভি সচেতনতায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারণা

কুমিল্লায় এইচএমপিভি সচেতনতায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারণা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: হিউম্যান মেটানিউমোভাইরাসে (এইচএমপিভি) সচেতনতায় প্রচারণা চালিয়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে ‘আতঙ্ক নয়, চাই সচেতনতা’ স্লোগানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিনের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের মাঝে এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রচারণা চালানো হয়।

এসময় ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন বলেন, উপজেলাবাসীকে এইচএমপিভি ভাইরাস বিষয়ে সচেতন করে তুলতেই উপজেলা স্বাস্থ্য বিভাগের এই উদ্যোগ। এ প্রচারণা চলমান থাকবে। এ সময়টায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার খেতে হবে। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। কায়িক শ্রমের পাশাপাশি শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করতে হবে। এ সময় সাধারণ সর্দিকাশি বা জ্বর হলেও কোনভাবেই অবহেলা করা চলবে না। সঠিক চিকিৎসা পেতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

জানা গেছে, এইচএমপিভি ভাইরাস ২০০১ সালে প্রথম শনাক্ত হয়। তবে সম্প্রতি এটি সারা বিশ্বকে নাড়া দিয়েছে। এটি একটি শ্বাসযন্ত্রের ভাইরাস। এটি শ্বাসযন্ত্রের উপরিভাগে এবং নীচের অংশে সংক্রমণ ঘটায়। এ ভাইরাসে যেকোনো বয়সের মানুষই আক্রান্ত হতে পারে। তবে শিশু, বয়স্ক এবং রোগপ্রতিরোধ ক্ষমতা কম সম্পন্ন মানুষের জন্য ভাইরাসটি বেশি ঝুঁকিপূর্ণ। এছাড়াও ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, কিডনিরোগ, সিওপিডি, অ্যাজমা ও ক্যান্সার এই ৬ ধরনের রোগীদের ক্ষেত্রে এটি অত্যন্ত ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে।

এসআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এইচএমপিভি
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক