‘এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল দুদিনের মধ্যে’
মেডিভয়েস রিপোর্ট: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল আগামী দুদিনের মধ্যে প্রকাশিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন।
আজ শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে মেডিভয়েসকে এ তথ্য জানান তিনি।
অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন বলেন, এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল কাল (রোববার) বা পরশু (সোমবার) দেওয়া হবে। কাজ চলছে, আগামীকাল প্রস্তুত করতে না পরলে আশা করি, পরের দিন অর্থাৎ সোমবার ফলাফল দেওয়া হবে। এখন পুরোদমে ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুতি কাজ চলছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে সকাল ১১টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয় এমবিবিএস ভর্তি পরীক্ষা। পরীক্ষার শেষ হওয়ার পর থেকে ফলাফল তৈরি কার্যক্রম শুরু করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
তথ্য অনুযায়ী, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন মোট এক লক্ষ ৩৫ হাজার ২৬১ জন ভর্তিচ্ছু। আর কোটাসহ মেডিকেলে মোট আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। এই হিসাবে প্রতিটি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ২৫ (২৫ দশমিক ১৪) জন।
এমবিবিএস ভর্তি পরীক্ষা উপলক্ষে ১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত অর্থাৎ টানা ২২ দিন সকল কোচিং সেন্টার অফলাইন ও অনলাইন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার।
এসএইচ/এমইউ
-
১৫ সেপ্টেম্বর, ২০২৬
-
১২ ডিসেম্বর, ২০২৫
-
১৬ জুন, ২০২৫
-
১৭ মে, ২০২৫
-
২৪ জানুয়ারী, ২০২৫
-
২২ জানুয়ারী, ২০২৫
জাতীয় মেধায় দ্বিতীয়
ক্যান্সারে বাবার মৃত্যু ও মায়ের ইচ্ছাতে মেডিকেলে সানজিদ সিরাজ
-
২২ জানুয়ারী, ২০২৫
-
২০ জানুয়ারী, ২০২৫
কাগজপত্র যাচাই ২৯ জানুয়ারি
কোটায় সুযোগ পাওয়া ১৯৩ শিক্ষার্থীর মেডিকেলে ভর্তি অনিশ্চয়তায়