১৩ জানুয়ারী, ২০২৫ ০৩:৩১ পিএম

এইচএমপিভি নিয়ে আতঙ্কের কিছু নেই: স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

এইচএমপিভি নিয়ে আতঙ্কের কিছু নেই: স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী
অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে দেশে এইচএমপিভি সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি ও করণীয় নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ‘এইচএমপি ভাইরাস বাংলাদেশে প্রায় ২০ বছর ধরেই রয়েছে। এ ভাইরাস সাধারণ একটি ফ্লুর মতোই। এটি কোনো ভয়ানক ভাইরাস নয়।’

তিনি বলেন, ‘এতে করোনা সংক্রমণের মতো পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চলার এখনই প্রয়োজন নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক কোনো সংস্থাই এই ভাইরাস নিয়ে এখনও বাড়তি সতর্কতার মতো কোনো নির্দেশনা দেয়নি।’

স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলেন, ‘এই ভাইরাসে সংক্রমণ হলে এটি বাড়তি ঝুঁকি তৈরি করবে না। কারণ এই ভাইরাসে চীনে প্রথম সংক্রমিত হলেও সেখানেও বাড়তি কোনো সতর্কতা জারি করা হয়নি। অতএব বাংলাদেশিরা আতঙ্কিত হওয়ার বা খুব বেশি সতর্কতার প্রয়োজন নেই।’

একই সাথে সীমান্তেও কড়াকড়ি আরোপ করার প্রয়োজন নেই বলেও উল্লেখ করেছেন তিনি।

এ সময় অধ্যাপক সায়েদুর রহমান জানান, এইচএমপিভি মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণ প্রস্তুতি আছে। এ ক্ষেত্রে আলাদা চিকিৎসা গাইডলাইন করবে সরকার। তবে এখন যেসব গাইডলাইন আছে, তার সাথে নতুন গাইডলাইনের বেশি পার্থক্য থাকবে না বলেও উল্লেখ করেন তিনি।

অধ্যাপক সায়েদুর রহমান বলেন, যারা অন্যান্য জটিল রোগে আক্রান্ত, তাদের জন্য এই ভাইরাসের সংক্রমণে একটু জটিলতা দেখা দিতে পারে। এই ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, সর্দি, গায়ে ব্যথা হতে পারে।

তবে কোভিডের মতো এই ভাইরাস ভয়ঙ্কর নয় উল্লেখ করে তিনি জানান, শুধু শ্বাসযন্ত্রে সংক্রমণের ক্ষেত্রে এর সাথে মিল আছে। সতর্কতা হিসেবে শিশু ও বয়স্কদের জন্য মাস্ক পরা প্রয়োজন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এইচএমপিভি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক