যুক্তরাষ্ট্রে দাবানলে মৃত বেড়ে ২৪, নিখোঁজ আরও ১৬
মেডিভয়েস রিপোর্ট: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে ভয়াবহ দাবানলে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। এছাড়াও আরও ১৬ জন নিখোঁজ রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে ঝোড়ো বাতাসের গতি বেড়ে যাওয়ার পূর্বাভাস থাকায় দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) টানা ষষ্ঠ দিনের মতো আগুন জ্বলছে যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেস শহরসহ আশপাশের বেশ কয়েকটি শহরে। পুরো এলাকা ধোঁয়াটে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার পর্ন্ত ২৪ জনের প্রাণহানির তথ্য মিলেছে। এছাড়া কমপক্ষে ১৬ জন নিখোঁজ রয়েছেন।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি করোনার অফিসের হিসেবে, ২৪ জনের মৃত্যুর মধ্যে শহরের পশ্চিম দিকে প্যালিসেডসে আটজন নিহত হয়েছেন। বাকি ১৬ জনের মৃত্যু হয়েছে লস অ্যাঞ্জেলেসের পূর্বে পাহাড়ের পাদদেশে ইটনে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেন, ইটন ফায়ার জোনে ১২ জন এবং প্যালিসেডসে চারজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে কোনও শিশু নেই।
দাবানলের কারণে ১ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং ১২,০০০ স্থাপনা-ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। লস অ্যাঞ্জেলেসের আশপাশে তিনটি দাবানল এখনও জ্বলছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির সুপারভাইজার লিন্ডসে হরভাথ রবিবার বলেন, এলএ কাউন্টিতে আরেকটি অকল্পনীয় আতঙ্ক এবং হৃদয়বিদারক রাত কেটেছে।
মার্কিন ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল দাবানলের মধ্যে একটি এবারের লস অ্যাঞ্জেলেসের দাবানল। বেসরকারি পূর্বাভাসকারী অ্যাকুওয়েদার বলছে, দাবানলে প্রাথমিকভাবে আর্থিক ক্ষতির পরিমান আনুমানিক ২৭৫ বিলিয়ন ডলার।
এসআই/
-
১৫ জানুয়ারী, ২০২৫
-
১৩ জানুয়ারী, ২০২৫
-
১১ জানুয়ারী, ২০২৫
-
১১ জানুয়ারী, ২০২৫
-
০৩ সেপ্টেম্বর, ২০২০
রামেকে ইন্টার্ন চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পেশাগত দায়িত্ব পালনে সততা ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: ভূমিমন্ত্রী
রামেকে ইন্টার্ন চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পেশাগত দায়িত্ব পালনে সততা ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: ভূমিমন্ত্রী
জরুরি জাতীয় ল্যাবরেটরি নীতিমালা
স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে উপেক্ষিত মেডিকেল ল্যাবরেটরি খাত