করোনায় অর্থনৈতিক মন্দাতে অস্ট্রেলিয়া
মেডিভয়েস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে থমকে গেছে বিশ্ব অর্থনীতির চাকা। অধিকাংশ দেশে দীর্ঘ লকডাউন উঠে গেলেও এর বিভিন্ন নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে দেশেগুলোর অর্থনীতিতে। এরই মধ্যে করোনার প্রভাবে গত তিন দশকে প্রথমবার অর্থনৈতিক মন্দার মুখোমুখি হলো অস্ট্রেলিয়া।
বুধবার (২ সেপ্টেম্বর) লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়, বছরের দ্বিতীয় প্রান্তিকে অস্ট্রেলিয়ার মোট দেশজ উৎপাদন (জিডিপি) গত তিন মাসের তুলনায় সংকুচিত হয়েছে ৭ ভাগ। প্রথম প্রান্তিকে জিডিপি কমেছিলো শতকরা শূন্য দশমিক ৩ ভাগ। অর্থনীতিতে টানা দুটি কোয়ার্টারে জিডিপি কমতে থাকলে তা অর্থনৈতিক মন্দা হিসেবে বিবেচিত হয়। ১৯৫৯ সালের পর এটিই দেশেটির অর্থনীতিতে প্রথম বৃহত্তম পতন।
২০০৮ সালের বিশ্ব মন্দার কথা উল্লেখ করে বলা হয়, ২০০৮ সালের আর্থিক সংকটের সময় একমাত্র বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে মন্দা এড়াতে পেরেছিল অস্ট্রেলিয়া। মূলত চীন থেকে প্রাকৃতিক সম্পদের চাহিদা থাকায় তা সম্ভব হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে এর কারণ হিসেবে ইতিহাসের অন্যতম বৃহৎ দাবানল ও করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে বলা হয়েছে, পরপর দাবানল ও করোনাভাইরাসে নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতির উপর। অর্থনীতিতে সহায়তার জন্য সরকার ও কেন্দ্রীয় ব্যাংক নানা ধরনের ব্যবস্থা নিলেও দেশজুড়ে বহু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। জিনিসপত্র ও সেবা খাতে গৃহস্থালি ব্যয় ব্যাপকভাবে কমে যাওয়ার কারণে ৬১ বছরের মধ্যে দেশটি সবচেয়ে খারাপ অর্থনৈতিক প্রবৃদ্ধির মুখে পড়েছে।
প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়েপড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। অস্ট্রেলিয়ায় ভাইরাসটিতে মোট ২৭ হাজার ৯৬৯ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭৩৪ জন। তবে এদের মধ্যে ২৩ হাজার ৮২০ জন রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪