১৩ জানুয়ারী, ২০২৫ ০৩:২৩ পিএম
পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন নিয়োগ পাওয়া ছয় সদস্যের নিয়োগ বাতিল করেছে সরকার।
আজ সোমবার (১৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
যাঁদের নিয়োগ বাতিল করা হয়েছে, তাঁরা হলেন অধ্যাপক শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ, মো. মিজানুর রহমান, শাব্বির আহ্মদ চৌধুরী ও অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান।
গত ২ জানুয়ারি এই ছয়জনকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে গত ৯ অক্টোবর পিএসসির চেয়ারম্যান হিসেবে অধ্যাপক মোবাশ্বের মোনেমকে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে পিএসসির ৪ সদস্যকে নিয়োগ দেওয়া হয়। এরপর দ্বিতীয় দফায় গত ৩১ অক্টোবর আরও পাঁচজন নতুন সদস্য নিয়োগ দেওয়া হয়।
এসএইচ
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : পিএসসি
-
১৮ অক্টোবর, ২০২৬
-
০৬ অক্টোবর, ২০২৬
-
০১ অক্টোবর, ২০২৬
-
১৮ অগাস্ট, ২০২৬
-
২৫ জুলাই, ২০২৬
-
২৮ জুন, ২০২৬
-
২৬ নভেম্বর, ২০২৫
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
জনস্বাস্থ্য ও ক্লিনিক্যাল গবেষণা
ঢাবিকে পেছনে ফেলে সিমাগো ইনস্টিটিউশন্স র্যাঙ্কিংয়ে প্রথম চবি
জনস্বাস্থ্য ও ক্লিনিক্যাল গবেষণা
ঢাবিকে পেছনে ফেলে সিমাগো ইনস্টিটিউশন্স র্যাঙ্কিংয়ে প্রথম চবি
ওএসডির আদেশ বাতিল
সলিমুল্লাহ মেডিকেলের উপপরিচালক পদে পুনর্বহাল ডা. শাহরিয়া শায়লা
হৃদরোগ ইনস্টিটিউটে র্যালি ও আলোচনা
জাতীয় রক্তনালি দিবসে মেডিকেলগুলোতে ভাস্কুলার সার্জারি বিভাগ চালুর আশ্বাস
এই বিভাগের সর্বাধিক পঠিত