‘কমিশনের প্রতিবেদন দেখে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কার’
মেডিভয়েস রিপোর্ট: সংস্কার কমিশনের প্রতিবেদন দেখে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
আজ শনিবার (১৮ জানুয়ারি) সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে এ কথা জানান তিনি।
এসময় উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে জনগণ আরও সংস্কার চাইলে নির্বাচন বিলম্বিত হতে পারে।
নির্বাচন ও সংস্কারের বিষয়ে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে জনগণ আরও সংস্কার চাইলে নির্বাচন বিলম্বিত হতে পারে। আমরা এখানে দায়িত্ব পালনে এসেছি। কাজেই জনগণ যদি চায় আমরা থাকব। যদি না চায় আমরা চলে যাব। আর আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা রোডম্যাপ অলরেডি বলে দিয়েছেন। যে আমরা ডিসেম্বর দিকে আমরা ইলেকশনটা দেয়ার চেষ্টা করব। আশা করি আমরা সে অনুযায়ী আগাবো। তারপরও যদি নানা সংস্কারের কথা আসে জনগণ যদি মনে করে আমাদের আরও কিছু সংস্কার করে যেতে হবে, সেখানে কিন্তু উনি বলেছেন জুন পর্যন্ত।’
টিআই
-
১৩ জানুয়ারী, ২০২৬
-
১০ নভেম্বর, ২০২৫
-
১৬ সেপ্টেম্বর, ২০২৫
-
১১ অগাস্ট, ২০২৫
-
২৬ জুলাই, ২০২৫
-
২৩ জুলাই, ২০২৫
-
২২ জুলাই, ২০২৫