১৩ জানুয়ারী, ২০২৬ ১১:৫৪ এএম

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দ। এতে নেতৃত্ব দেন ডাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম।

সোমবার (১২ জানুয়ারি) জানুয়ারি ডাকসু জিএস এস এম ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, ‘রোববার (১১ জানুয়ারি) মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এর সাথে সাক্ষাৎ করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।’

এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার, কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না, বেলাল হোসেন অপু ও আফসানা আকতার।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে সর্বোচ্চ মানে সক্রিয় করা, হেলথ অলিম্পিয়াড আয়োজনসহ অন্যান্য বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ

ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত