বার্ড ফ্লু ভ্যাকসিন উৎপাদনে মডার্নাকে ৫৯০ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র
মেডিভয়েস রিপোর্ট: এমআরএনএ বার্ড ফ্লু ভ্যাকসিন উৎপাদন ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন উৎপাদন কোম্পানি মডার্নাকে ৫৯০ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।
শনিবার (১৮ জানুয়ারি) ফ্রান্সের সংবাদ মাধ্যম এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মার্কিন স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের (এইচএইচএস) এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র উদীয়মান সংক্রামক রোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরও ভালোভাবে প্রস্তুত হয়, সেই লক্ষ্যে এই তহবিল মডার্নাকে ‘এমআরএনএ প্ল্যাটফর্মের সক্ষমতা বাড়াতে’ সাহায্য করবে। এই তহবিল ২০২৪ সালের জুলাই মাসে প্রদত্ত ১৭৬ মিলিয়ন মার্কিন ডলারের অতিরিক্ত।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্র সরকার উদীয়মান জৈব-হুমকির বিরুদ্ধে মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) ভ্যাকসিন বিকাশের জন্য বেসরকারি এবং সরকারি ল্যাবরেটরিগুলির একটি কনসোর্টিয়ামের জন্য ২১১ মিলিয়ন ডলারের নতুন তহবিল ঘোষণা করেছে।
যুক্তরাষ্ট্র স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, অতীতের বার্ড ফ্লু ভেরিয়েন্টগুলো মানুষের জন্য অপ্রত্যাশিত এবং বিপজ্জনক ছিলো।
২০২০ সালে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা মহামারিতে সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন কোটি কোটি মানুষ। সেই ধাক্কা কাটিয়ে না উঠতেই আবারও ভয়ংকর এ সংক্রমণের সতর্কতা দিলেন গবেষকরা।
এইচ৫এন১ ভাইরাসটি বন্য পাখি এবং অন্যান্য প্রাণীদের মধ্যে খুবই সাধারণ। যদিও এটি ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়িয়ে পড়ার প্রমাণ চূড়ান্তভাবে পাওয়া যায়নি, তবে প্রাণী এবং মানুষের মধ্যে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার পরিমাণ বিজ্ঞানীদের উদ্বিগ্ন করেছে।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এইচ৫এন১ মৌসুমি ফ্লুর সাথে মিলিত হয়ে আরও সংক্রামক আকারে রূপান্তরিত হতে পারে এবং একটি মারাত্মক মহামারি শুরু করতে পারে।
এসএইচবি/এসএইচ
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন
রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী
প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি
দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন
রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী
প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি
দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন
রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত