০৭ মে, ২০২৫ ০৭:০১ পিএম

দেশে ফিরলেন জুলাই গণঅভ্যুত্থানে মুখ হারানো খোকন চন্দ্র বর্মণ

দেশে ফিরলেন জুলাই গণঅভ্যুত্থানে মুখ হারানো খোকন চন্দ্র বর্মণ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খোকন চন্দ্র বর্মণ (মাস্ক পরিহিত)। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাশিয়ায় প্রথম ধাপের অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে মুখের অবয়ব হারানো খোকন চন্দ্র বর্মণ। আজ বুধবার (৭ মে) সকাল সাড়ে নয়টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। খোকন চন্দ্র বর্মণের মুখ পুনর্গঠনে এখনও একাধিক জটিল অস্ত্রোপচারের প্রয়োজন হবে।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রথম ধাপে গত ২২ এপ্রিল রাশিয়ার একটি হাসপাতালে খোকন চন্দ্র বর্মণের মুখে অস্ত্রোপচার চালানো হয়। তার মুখ পুনর্গঠনের লক্ষ্যে প্রথমে তার মুখের থ্রিডি মডেল তৈরি করা হয় এবং পরবর্তীতে তার নিচের চোয়ালে টাইটেনিয়ামের পাত বসিয়ে অস্টিওসিন্থেসিস করা হয়। অস্ত্রোপচারের সময় তার মুখ থেকে চারটি ছররা বুলেটের খণ্ড বের করা হয়।

তিনি আরও জানান, দ্বিতীয় ধাপের অপারেশনে উপরের চোয়াল পুনর্গঠনের কাজ করা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। পুরো অপারেশনের দ্বিতীয় ধাপটি সবচেয়ে জটিল কঠিন অপারেশন, যার উপরে খোকনের মুখের অবয়ব নির্ধারিত হবে। এই জটিল অপারেশনটি রাশিয়ার একজন জাতীয় অধ্যাপক ও দুইজন অধ্যাপক করবেন।

জুলাই মাসের প্রথম সপ্তাহে দ্বিতীয় অস্ত্রোপচারটি হতে পারে বলে জানিয়ে ডা. মাহমুদুল হাসান বলেন, এ সময় তার বাম চোখের গোলক অপসারণ করা হবে। তৃতীয় ধাপে খোকনের নাক পুনর্গঠনের জন্য অস্ত্রোপচার করা হবে। তার বুকের পাঁজরের হাড় থেকে নাক তৈরি করা হবে। চলতি বছরের সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে সর্বশেষ ধাপের অস্ত্রোপচার হতে পারে।

বিমানবন্দরে অবতরণের সময় ডা. মাহমুদুল হাসান খোকন চন্দ্র বর্মণের সঙ্গেই ছিলেন। রাশিয়ায় খোকনের অস্ত্রোপচারের পুরো প্রক্রিয়াটি নিয়ে তিনি কাজ করেছেন। এ ছাড়া বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীমা সুলতানা তাদের অভ্যর্থনা জানান। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও বিশেষ সরকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান খোকনের সার্বিক খোঁজখবর নিয়েছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হন খোকন চন্দ্র বর্মণ। গুলির আঘাতে তার মুখের একটি বড় অংশ হাড়সহ নষ্ট হয়ে যায়। খোকন চন্দ্র বর্মণের ওপরের ঠোঁট, মাড়ি, নাক, তালু—এগুলোর এখন আর কোনো অস্তিত্ব নেই।

আঘাতের ধরণ গুরুতর এবং আহত খোকনের মুখ পুনর্গঠনের প্রক্রিয়াটি বেশ জটিল একটি প্রক্রিয়া হওয়ায় খোকন চন্দ্র বর্মণের চিকিৎসার ব্যাপারে বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে যোগাযোগ করা হলে তাদের অপারগতার প্রেক্ষিতে দীর্ঘ চেষ্টার পর একপর্যায়ে এই বিষয়ে দক্ষ রাশিয়ার রাজধানী মস্কোর ইউনিভার্সিটি ক্লিনিক অব লোমোনোসোভ হাসপাতাল খোকনের মুখ পুনর্গঠনের চ্যালেঞ্জটি নিতে সম্মত হয়। পরবর্তীতে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি তাকে রাশিয়ায় পাঠানো হয়।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক