০৩ ডিসেম্বর, ২০২১ ১২:৩৫ পিএম

৩ চিকিৎসককে বদলি

৩ চিকিৎসককে বদলি
গত ৩০ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত তিন চিকিৎসককে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত ৩০ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তাদেরকে তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।’

এতে আরও বলা হয়েছে, ‘বদলিকৃত কর্মকর্তাগণ অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভআউট হবেন ও যোগদানের পর বদলিকৃত কর্মস্থলে মুভইন হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

বদলি হওয়া চিকিৎসকরা হলেন, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক (ফরেনসিক মেডিসিন) হিসেবে সংযুক্ত ডা. মমতাজ আরা। তাঁকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে। 

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের একই বিভাগের সহকারী অধ্যাপক ডা. দেওয়ান খায়রুল আলমকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে তাঁকে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে সংযুক্ত রাখা হয়েছে। 

এ ছাড়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যাপক (প্যাথলজি) ডা. মো. মোস্তাফিজুর রহমান আকন্দকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পাশাপাশি নীলফামারী মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, যুগ্ন সচিব পার-১ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস পরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

  এই বিভাগের সর্বাধিক পঠিত