০৩ ডিসেম্বর, ২০২১ ১০:৫৮ এএম

সাত দেশ ফেরতদের নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের নির্দেশ

সাত দেশ ফেরতদের নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের নির্দেশ
আফ্রিকার সাত দেশ ফেরতদের নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের নির্দেশ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিশ্বব্যাপী আতঙ্ক তৈরি করা করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ প্রতিরোধে দক্ষিণ আফ্রিকাসহ সাতটি দেশ থেকে আগত যাত্রীদের নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করতে হবে। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

দেশগুলো হলো, বতসোয়ানা, ইসোয়াতিনি, ঘানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও লেসোথো।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কোনো যাত্রী যদি আদেশে উল্লেখিত দেশ থেকে সরাসরি বাংলাদেশে আসেন অথবা গত ১৪ দিনে এসব দেশে ঘুরে বাংলাদেশে প্রবেশ করেন, সেক্ষেত্রে তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোয়ারেন্টাইনের জন্য সরকার নির্ধারিত কিছু হোটেল রয়েছে। সেগুলোতে নিজ খরচে থাকতে হবে। এছাড়া বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার আগেই হোটেল বুকিং সম্পন্ন করতে হবে।

এতে আরও বলা হয়, আগত যাত্রীদের হোটেলে থাকা অবস্থায় ৭ম ও ১৪তম দিনে করোনাভাইরাস শনাক্তে আরটিপিসিআর পরীক্ষা করানো হবে। করোনা পরীক্ষায় কারও ফলাফল পজিটিভ এলে তাকে হাসপাতালে আইসোলেশনে রাখা হবে।

বাংলাদেশে প্রবেশ করা যাত্রীদের বিমানে উঠার ৪৮ ঘণ্টা আগে করোনা পরীক্ষার মাধ্যমে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। তবে ১২ বছরের নিচের শিশুদের জন্য এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় করোনার রূপান্তরিত ধরন ওমিক্রন প্রথম শনাক্ত হয়। পরে দক্ষিণ আফ্রিকার এক সরকারি পরিসংখ্যানে বলা হয়, দেশটির ৯টি প্রদেশের অন্তত ৫টিতে নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। যা দেশজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক