চীন থেকে আরও ৬ কোটি টিকা কিনছে সরকার
মেডিভয়েস রিপোর্ট: চীনের সিনোফার্মার কাছ থেকে আরও ৬ কোটি ডোজ টিকা কিনছে সরকার। করোনাভাইরাসের সংক্রমণ ও মহামারী রোধে চলমান গণটিকাদান কর্মসূচি অব্যহত রাখতে এই টিকা কিনার অনুমোদন দিয়েছে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
আজ বুধবার (১১ আগস্ট) ২৭তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জনান।
অর্থমন্ত্রী বলেন, সিনোফার্ম থেকে ৬ কোটি ডোজ ভ্যাকসিন ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সরকারের হিসাব অনুযায়ী দেশের ১৩ কোটি ৮২ লাখ জনগোষ্ঠীকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে মোট ২৭ কোটি ৬৫ লাখ ভ্যাকসিন প্রয়োজন। এর মধ্যে ২ কোটি ৫৫ লাখ ইতিমধ্যে হাতে রয়েঠে। বাকিটা সংগ্রহ করতে হবে। এর মধ্যে ৬ কোটি ডোজ কেনার জন্য অনুমোদন দেওয়া হয়েছ। পর্যায়ক্রমে আরও টিকা আনা হবে
এ সময় টিকার দাম জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘টিকার দাম বলা যাবেনা। তবে টিকার দাম আগের মতই আছে, বাড়ানো হয় নি।’
এর আগে সরকার চীনের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা ক্রয় করে যার মধ্যে ৭০ লাখ ডোজ দেশে পৌঁছেছে। এছাড়া কোভ্যাক্সের আওতায় দেশে আরও ১৭ লাখ ডোজ সিনোফার্মের টিকা এসেছে। এছাড়া আরও ১১ লাখ ডোজ টিকা চীন উপহার হিসেবে বাংলাদেশকে দিয়েছে।
এর আগে গত শনিবার (৭ আগস্ট) সকাল নয়টা থেকে সরকার ঘোষিত করোনার গণটিকাদান কার্যক্রমের ক্যাম্পেইন শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় ২৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে প্রাধান্য দিয়ে টিকা দেওয়া হচ্ছে। গণটিকাদান কর্মসূচি আগামী ১৭ আগস্ট পর্যন্ত চলবে।
-
০৯ এপ্রিল, ২০২৫
-
২৯ ডিসেম্বর, ২০২১
-
২০ অক্টোবর, ২০২১
-
২৩ সেপ্টেম্বর, ২০২১
-
১১ সেপ্টেম্বর, ২০২১
-
১৬ অগাস্ট, ২০২১
-
১৪ অগাস্ট, ২০২১
-
১৩ অগাস্ট, ২০২১
-
১৩ অগাস্ট, ২০২১
-
১২ অগাস্ট, ২০২১