দেশে এলো সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা
মেডিভয়েস রিপোর্ট: চীনের সিনোফার্মের তৈরি আরও ৫৪ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকার চালান দেশে পৌঁছেছে। চীন থেকে এক সঙ্গে এই প্রথম এত বড় চালান এলো।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এসব টিকা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে টিকা গ্রহণ করেন। পরে সেগুলো স্টোরেজে পাঠিয়ে দেওয়া হয়।
এ সময় এমএনসিঅ্যান্ডএইচের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক বিমানবন্দরে ছিলেন।
এ নিয়ে সিনোফার্মের মোট ১ কোটি ৯৯ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকা পেলো বাংলাদেশ।
সিনোফার্মের ৩ কোটি ডোজ টিকা কেনার বিষয়ে সরকারের চুক্তি হয়েছে। এ ছাড়া কোভ্যাক্স সহায়তা থেকেও সিনোফার্মের টিকা পাচ্ছে বাংলাদেশ।
এর আগে গত ১২ মে দেশে আসে সিনোফার্মের টিকার প্রথম চালান। সেবার আসে চীন সরকারের উপহার হিসেবে ৫ লাখ ডোজ টিকা।
গত ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে সারাদেশে গণটিকাদান কর্মসূচি শুরু করে সরকার।
চার কোম্পানির টিকা দিয়ে দেশে টিকাদান কার্যক্রম চলছে। এর মধ্যে যুক্তরাজ্যের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোফার্ম, যুক্তরাষ্ট্রের ফাইজার-বায়োএনটেক ও মডার্নার টিকা রয়েছে।
-
১৮ জুন, ২০২৫
-
১৭ মার্চ, ২০২৫
সালমান এফ রহমানের বিরুদ্ধে দুদকে অভিযোগ
করোনার টিকা কেনার আড়ালে ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ
-
২৮ এপ্রিল, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
৩০ জানুয়ারী, ২০২৩
-
২২ জানুয়ারী, ২০২৩
-
২৬ জুলাই, ২০২২
-
২৬ জুলাই, ২০২২
-
১৭ মার্চ, ২০২২
বঙ্গবন্ধুর জন্মদিবস
বিশেষ ক্যাম্পেইন শুরু, ১৫ দিনে টিকা পাবেন ৩ কোটি মানুষ
-
১৮ ফেব্রুয়ারী, ২০২২