দ্বিতীয় ডোজের টিকা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: স্বাস্থ্য অধিদপ্তর
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস মহামারী রোধে চলমান টিকাদান কার্যক্রমের দ্বিতীয় ডোজ নিয়ে চিন্তার কোন কারণ নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ বুধবার (১১ আগস্ট) করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
তিনি বলেন, ‘ফাইজার ও মডার্নার প্রথম ডোজের টিকা যারা যে কেন্দ্র থেকে গ্রহণ করেছেন তারা চার সপ্তাহ পরে একই কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করতে পারবেন। আমাদের হাতে দ্বিতীয় ডোজ প্রদানের জন্য পর্যাপ্ত টিকা রয়েছে।’
টিকা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। জনগনকে এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অপপ্রচারে কান দেওয়ার আহ্বান জানিয়েছেন অধ্যাপক নাজমুল।
গত কয়েকদিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আগের চেয়ে সামান্য কমেছে জানিয়ে তিনি বলেন,গত তিনদিনে করোনায় আক্রান্তের সংখ্যা সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৪২৪টি নমুনা পরীক্ষা করে ১১ হাজার ১৬৪ জনের দেহে শনাক্ত হয়। করোনা নমুনা পরীক্ষার সংখ্যা হিসাবে রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৫৪ ভাগ। যা আগে ৩০ ভাগের বেশি ছিল।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪