১১ অগাস্ট, ২০২১ ০৩:১৯ পিএম

নারী চিকিৎসককে পিটিয়ে বাসায় ডাকাতি

নারী চিকিৎসককে পিটিয়ে বাসায় ডাকাতি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পিরোজপুর জেলায় একটি ফ্ল্যাটে জানালার গ্রিল কেটে ঢুকে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সানজিদা আজাদ শিখাকে পিটিয়ে আহত করে বাসায় ডাকাতি হয়েছে। বুধবার (১১ আগস্ট) ভোরে জেলা হাসপাতালের চিকিৎসকদের সরকারি বাসভবনে এ ঘটনা ঘটে। বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. মারুফ মুনসুর।

তিনি বলেন, ‘চিকিৎসকদের সরকারি কোয়ার্টারের একটি ভবনের নিচের তলায় থাকতেন ডা. সানজিদা আজাদ। বুধবার (১১ আগস্ট) ভোর রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্য নিয়ে বাসার জানালার গ্রিল কেটে তারা বাসায় প্রবেশ করে। এ সময় ডাকাতরা টাকা-পয়সা, মোবাইল, ল্যাপটপ নিয়ে গেছে। হাতুরি দিয়ে তাকে বেধর মারধর ও মাথায় আঘাত করেছে। ডা. সানজিদা আজাদ বর্তমানে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।’

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান গণমাধ্যমকে বলেন, ডাকাতরা আলমারি খুলে নগদ ৫২ হাজার টাকা, ১টি ল্যাপটপ ও ২টি মোবাইল ফোন নিয়ে যায়।

তিনি আরও বলেন, এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন ডা. সানজিদা আজাদ শিখা। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার চেষ্টা করছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক লাঞ্ছিত
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক