০৮ অগাস্ট, ২০২১ ১২:১২ পিএম

রাজধানীতে চিকিৎসকের উপর হামলা

রাজধানীতে চিকিৎসকের উপর হামলা
বনশ্রীর ইউনিট এইড হাসপাতালের ভিতরে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্নি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিয়মিত বিরতিতে ঘটেই চলে চিকিৎসক নিগ্রহের ঘটনা। এরই ধারাবাহিকতায় এবার রোগীর স্বজনদের হামলার শিকার হয়েছেন চিকিৎসক নাহিয়ান আল ফারাভি। শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনশ্রীর ইউনিটি এইড হাসপাতালে এ ঘটনা ঘটেছে।

সূত্রে জানা গেছে, মোটর সাইকেল থেকে পড়ে হাতে ব্যথা পান এক যুবক। পরে তাকে নিয়ে আসা হয় ইউনিটি এইড হাসপাতালে। ড্রেসিং করতে দেরি করার অভিযোগে শুরু হয় ডা. ফারাভির উপর মারধর। এক পর্যায়ে সেখান থেকে বেড়িয়ে হাসপাতালের ফ্রন্ট ডেস্কে আশ্রয় নেন ডা. ফারাভি। রোগীর সঙ্গে এত মানুষ কেন? এমন প্রশ্ন করলে এক সঙ্গে ডা. ফারাভির উপর হামলা চালানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী চিকিৎসক ডা. ফারাভি গণমাধ্যমকে বলেন, ‘আসলে আমরা রোগীর নিরাপত্তার জন্য সিটের আশপাশে কম লোক থাকার জন্য বলি। এটা বলাতেই রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে যায়। একজন জানতে চান তাকে চিনি কিনা? কিছুক্ষণ পর তারা রোগীর রুমে এসে চিৎকার চেঁচামেচি করে, বাহিরে ২০-২২ জন ছেলে ছিল। তারা সবাই হঠাৎ করে ভেতরে ঢুকেই আমাকে চড়-থাপ্পর মারে এবং পাশবিক হামলা চালায়। প্রথমে হামলা শুরু করেন শাহীন নামের এক ব্যক্তি।’

একজন প্রত্যক্ষদর্শী বলেন, একজনকে সরিয়ে দিলে আরেকজন এসে চড় মারতে থাকে এবং অন্যপাশ থেকে আরেকজন থাপ্পর দিতে থাকে, অর্থাৎ ডা. ফারাভিকে সামনে এবং পেছন থেকে মারধর করেছে। হামলায় ২০-২৫ জন লোক ছিল।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক লাঞ্ছিত
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক