১১ মার্চ, ২০২৩ ১১:৩৬ এএম

খুলনায় চিকিৎসকদের আল্টিমেটাম শেষ হচ্ছে আজ

খুলনায় চিকিৎসকদের আল্টিমেটাম শেষ হচ্ছে আজ
৪ মার্চ এক সপ্তাহের মধ্যে ‘চিকিৎসকের ওপর হামলাকারী’ পুলিশের এএসআই নাঈমকে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিলেন নগর মেয়র। তখন এক সপ্তাহের জন্য কর্মবিরতি স্থগিত ঘোষণা করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি স্থগিতের ৭ দিনের আল্টিমেটাম শেষ হচ্ছে আজ। গত ৪ মার্চ (শনিবার) খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের সঙ্গে বৈঠকের পর চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি এক সপ্তাহের জন্য স্থগিত করে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) খুলানা শাখা।

এর আগে গত ১ মার্চ শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলার বিচারের দাবিতে কর্মবিরতিতে গিয়েছিলেন চিকিৎসকরা। ৪ মার্চ এক সপ্তাহের মধ্যে ‘চিকিৎসকের ওপর হামলাকারী’ পুলিশের এএসআই নাঈমকে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিলেন নগর মেয়র। তখন এক সপ্তাহের জন্য কর্মবিরতি স্থগিত ঘোষণা করা হয়।

আসামি গ্রেফতারের আশ্বাসে চিকিৎসকদের কর্মবিরতি স্থগিতের ৭ দিনের আল্টিমেটাম শেষ হওয়া প্রসঙ্গে খুলনা বিএমএ’র সভাপতি ডা. বাহারুল আলম নিজ ফেসবুক টাইম লাইনে লিখেছেন, ‘আজ ১১মার্চ, ২০২৩ সকাল ১০টায় বিএমএ ভবনে খুলনা নগর মেয়র তালুকদার আব্দুল খালেকের সঙ্গে বিএমএ, বিপিএমপিএ ও ক্লিনিক মালিক সমিতির যৌথ কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘ডা. নিশাত আব্দুল্লাহকে লাঞ্ছিত করার আত্মস্বীকৃত অপরাধীকে গ্রেপ্তার করে বিচারে সোপর্দ করতে তারই অনুরোধে যে শর্তে খুলনা বিএমএ’র চলমান কর্মবিরতির কর্মসূচি ৭দিন স্থগিত করা হয়েছিল, আজ তার শেষদিন। সে বিষয়ে অগ্রগতি জানাবেন নগর মেয়র।’

এ ছাড়াও আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছে। এই সভায় চিকিৎসকদের মতামতের ভিত্তিতে পরবর্তী কর্মসূচি নির্ধারিত হবে। গুরুত্বপূর্ণ বিশেষ সাধারণ সভায় খুলনা বিএমএ’র সকল চিকিৎসককে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হচ্ছে।’

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক