১৪ অগাস্ট, ২০২১ ০৩:৪৮ পিএম

দেশে সিনোফার্ম টিকার যৌথ উৎপাদনে চুক্তি ১৬ আগস্ট

দেশে সিনোফার্ম টিকার যৌথ উৎপাদনে চুক্তি ১৬ আগস্ট
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস প্রতিরোধে চীনের তৈরি সিনোফার্ম টিকা দেশে উৎপাদনের জন্য বাংলাদেশ এবং চীনের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের পক্ষের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে আগামী ১৬ আগস্ট (সোমবার)।

বাংলাদেশের চীনা দূতাবাস থেকে জানানো হয়, আগামী সোমবার দুপুর তিনটায় রাজধানীর মহাখালীতে অবস্থিত বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের মিলনায়তনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জানান, ‘যৌথ টিকা উৎপাদনের চুক্তিপত্র তৈরি সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই তা সম্পন্ন হবে।’

তিনি বলেন, ‘চুক্তিতে বাংলাদেশ, সিনোফার্ম ও দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস স্বাক্ষর করবে। ইনসেপ্টা চীন থেকে টিকার মূল ওষুধ দেশে নিয়ে আসবে এবং দেশে বোতলজাত এবং মোড়কীকরণের কাজ সম্পন্ন করে পরিপূর্ণভাবে প্রস্তুত করবে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক